ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাড়িতে ‘মিনি পাম্পে’ মিলল ৩ হাজার লিটার ডিজেল

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৯, ১০ মার্চ ২০২৬   আপডেট: ১৯:১৫, ১০ মার্চ ২০২৬
বাড়িতে ‘মিনি পাম্পে’ মিলল ৩ হাজার লিটার ডিজেল

ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে ৩ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে।

পাবনার সাঁথিয়া উপজেলায় বাড়িতে ‘মিনি পাম্পের’ সন্ধান মিলেছে। সেখান থেকে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়েছে। অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ করার দায়ে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সাঁথিয়া উপজেলার ধুলাউরি গ্রামে অভিযান চালিয়ে এর সন্ধান পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আরো পড়ুন:

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সরকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, দীর্ঘদিন যাবত ওই গ্রামের আলাউদ্দিন আলী তার বাড়িতে ‘মিনি পাম্প’ স্থাপন করে ডিজেল বেশি দামে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ওই বাড়িতে অভিযান চালিয়ে পাম্পের সন্ধান পাওয়া যায়।

এ সময় ওই বাড়ি থেকে থেকে প্রায় তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। পরে জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।

অভিযানে অবৈধভাবে বাড়িতে জ্বালানি তেল সংরক্ষণ করা এবং বেশি দামে বিক্রি করায় মালিক আলাউদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়