ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মুকসুদপুরে জ্বালানী তেল মজুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ১১ মার্চ ২০২৬   আপডেট: ২১:০৪, ১১ মার্চ ২০২৬
মুকসুদপুরে জ্বালানী তেল মজুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

গোপালগঞ্জের মুকসুদপুরে জ্বালানী তেল মজুত করায় শাহ জালাল নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ মার্চ) দুপুরে মুকসুদপুর সদর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত।

আরো পড়ুন:

অভিযানে ভাটিয়াড়া সেনাবাহিনী ক্যাম্পের সদস্য ও মুকসুদপুর থানার পুলিশ সহযোগিতা করেন।

মোহাম্মদ আবুল হাসনাত বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে মুকসুদপুর সদর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে শাহ জালালের গোডাউনে জ্বালানী তেলের মজুত পাওয়া যায়। অবৈধভাবে তেল মজুত করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

ঢাকা/বাদল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়