ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ১৬ মার্চ ২০২৬  
বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ঘর নির্মাণ করতে মাটি নিতে গর্ত করা হয়। সম্প্রতি বৃষ্টিতে সেই গর্তে পানি জমে। আর সেই গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাত ভাই-বোন। 

সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার কামারগাঁও ইউনিয়নের গোপালদারিকেল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে অলিউল্লাহ (২) এবং বাবুল মিয়ার ভাই রাসেল মিয়ার মেয়ে রুবি আক্তার (২)। 

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বেলা ১১টার দিকে বাড়ির পাশে দুই শিশু খেলছিল। এক সময় বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। এই গর্তে দুই শিশুর মৃত্যু হয়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, নিহত শিশুদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ঢাকা/মিলন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়