ঢাকা     মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ৪ ১৪৩২ || ২৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ১১ দিন 

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৪, ১৭ মার্চ ২০২৬  
বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ১১ দিন 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১১ দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 

মঙ্গলবার (১৭ মার্চ) বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, গত মঙ্গলবার (১০ মার্চ) বাংলাবান্ধা সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১০ মার্চ সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, মঙ্গলবার (১৭ মার্চ) থেকে আগামী শুক্রবার (২৭ মার্চ) পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরে সব আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের ছুটি শেষে আগামী শনিবার (২৮ মার্চ) থেকে যথারীতি কার্যক্রম পুনরায় চালু করা হবে। 

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস বলেছেন, “ছুটির সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এ বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।”

ঢাকা/নাঈম/রফিক 

সর্বশেষ

পাঠকপ্রিয়