ঢাকা     মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ৪ ১৪৩২ || ২৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ আরোহী নিহত 

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১২, ১৭ মার্চ ২০২৬   আপডেট: ২০:১৬, ১৭ মার্চ ২০২৬
টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ আরোহী নিহত 

দুর্ঘটনাকবলিত অটোরিকশা।

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাস এবং সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নল্যা বাসস্ট্যান্ডের নলহরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

নিহতরা হলেন, ধনবাড়ী উপজেলার সেনবাড়ী গ্রামের অটোরিকশার চালক আকবর আলী (৫৫), অটোরিকশার যাত্রী জামালপুরের বাংগালীপাড়া গ্রামের ওমর ফারুক (৫০) এবং সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ গ্রামের খোকন মিয়া (৬০)।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, বিকেলে জামালপুর থেকে যাত্রী নিয়ে অটোরিকশা মধুপুর যাচ্ছিল। ধনবাড়ী উপজেলার নল্যা বাস্ট্যান্ড এলাকায় পৌছালে বিপরীতদিক থেকে আসা যাত্রীবাহী বাস সেটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক ও দুই যাত্রী মারা যায়। 
 

ঢাকা/কাওছার/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়