ঢাকা     বুধবার   ১৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ৫ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঝড়ো হাওয়া: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২১, ১৮ মার্চ ২০২৬   আপডেট: ২২:০০, ১৮ মার্চ ২০২৬
ঝড়ো হাওয়া: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট বন্ধ

ঝড়ো ও দমকা হাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি। বুধবার (১৮ মার্চ) রাত পৌনে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এতে ঘাট এলাকায় আসা যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে। যাত্রীদের অপেক্ষার প্রহর বাড়ছে। এর আগে, যাত্রী ও টিকিট কালেক্টরদের হাতাহাতির ঘটনায় লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

মাগুরাগামী যাত্রী ইশতিয়াক আহমেদ বলেন, “যাত্রীদের সঙ্গে টিকিট কালেক্টরদের হাতাহাতির ঘটনায় সন্ধ্যার পর থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ফলে ফেরিতে যাত্রীদের চাপ বাড়ে। এর মধ্যে ঝড়ো হাওয়ায় ফেরি চলাচলও বন্ধ হয়ে গেছে। পুরো মরার উপর খাড়ার ঘা।”

গোল্ডেন লাইন বাসের চালক শীতল চক্রবর্তী বলেন, “সন্ধ্যার পর থেকে ঘাট এলাকায় দূরপাল্লার বাসের চাপ বেড়েছে। সেই তুলনায় ফেরি কম। গত দুদিন পারাপারে তেমন ভোগান্তি হয়নি। তবে আজ ঘাট এলাকায় ভোগান্তি বেড়েছে।”

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের মহাব্যবস্থাপক সালাম হোসেন বলেন, “পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে ১৭টি ফেরি সচল আছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে যানবাহন পারাপার করে ঘাটের চাপ কমানো হবে।”

ঢাকা/চন্দন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়