ঢাকা     বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ৬ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টেরিবাজারে অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ১৯ মার্চ ২০২৬  
টেরিবাজারে অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু

কে.বি. অর্কিড প্লাজার চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রামের টেরিবাজার এলাকায় কে.বি. অর্কিড প্লাজা নামের একটি মার্কেটে আগুন লেগেছে। আগুনের ধোঁয়ায় শ্বাসরোধে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। আগুন লাগার পরপরই ভবনজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়লে সেখানে থাকা ব্যবসায়ী ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরো পড়ুন:

নিহতরা হলেন—পটিয়া উপজেলার বুধপুরা এলাকার মির্জা বাড়ির মোহাম্মদ ইয়াসিন খলিফার ছেলে মোহাম্মদ ইউনুস (৫২) এবং একই উপজেলার পাঁচরিয়া এলাকার মামুনুল কাদেরের ছেলে সোলাইমান (২৮)। আহত হয়েছেন মোহাম্মদ মামুন (২৮)।

মার্কেটের পঞ্চম তলার পাকিজা টেইলার্সের মালিকের ভাই মো. সানি জানান, সকালে হঠাৎ করে চতুর্থ তলায় আগুন লাগে। অনেকেই দ্রুত ভবন থেকে বেরিয়ে আসলেও ধোঁয়ার কারণে কয়েকজন নিঃশ্বাস নিতে পারছিলেন না। গুরুতর অবস্থায় মোহাম্মদ ইউনুস ও সোলাইমানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, অগ্নিকাণ্ডে আহতদের হাসপাতালে আনা হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।

ঢাকা/রেজাউল/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়