ঢাকা     বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ৬ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঝড়ে ভেঙে পড়া গাছে মোটরসাইকেলের ধাক্কা, ব্যবসায়ী নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ১৯ মার্চ ২০২৬  
ঝড়ে ভেঙে পড়া গাছে মোটরসাইকেলের ধাক্কা, ব্যবসায়ী নিহত

মনোহরী দাশ।

লক্ষ্মীপুরে ঝড়ে পড়ে যাওয়া গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মনোহরী দাশ (২৮) নামে এক তরুণ নিহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ কলেজের সামনে লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

মনোহরী দাস কলমনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার কর্ণজিত দাশের ছেলে। তিনি স্থানীয় করইতলা বাজারে পারিবারিক স্বর্ণের ব্যবসা পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মনোহরী লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেলে করে বাড়িতে যাচ্ছিলেন। পথে প্রচণ্ড ঝড় হয়। এতে সড়কের ওপর ভেঙে পড়া গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, “ঝড়ের কবলে সড়কের ওপর গাছ ভেঙে পড়ে। ওই গাছের সঙ্গে ধাক্কা লেগে এক তরুণ মারা গেছেন। মরদেহ সদর হাসপাতালের মর্গে আছে।”

ঢাকা/লিটন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়