বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
বগুড়ার গাবতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম শাহিনুর ইসলাম (৪৫)। তিনি উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের সাঘাটিয়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
রবিবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। গাবতলী মডেল থানার এসআই আব্দুর রাজ্জাক এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, “শাহিনুর বাড়ির পাশের একটি ডোবা থেকে সাবমার্সিবল পাম্পের মাধ্যমে পানি সেচ করে মাছ ধরছিলেন। কাজ শেষে বৈদ্যুতিক তার গোছানোর সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”
ঢাকা/এনাম/রাজীব