ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাওরে মাছ ধরতে নেমে ‘সাপের কামড়ে’ পুলিশ সদস্যের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ২৫ মার্চ ২০২৬   আপডেট: ০৯:৫৯, ২৫ মার্চ ২০২৬
বাওরে মাছ ধরতে নেমে ‘সাপের কামড়ে’ পুলিশ সদস্যের মৃত্যু

আশিক আহম্মেদ

ঝিনাইদহের মহেশপুরে নস্তি বাওরে সাপের কামড়ে আশিক আহম্মেদ (২৮) নামে পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে বাওরে মাছ ধরার সময় তিনি মারা যান। 

মারা যাওয়া আশিকের বাড়ি নওগাঁ জেলার রাণিনগর উপজেলার একডালা ইউনিয়নে। তিনি এই ইউনিয়নের ডাকাহারপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

আরো পড়ুন:

নস্তি বাওর এলাকার বাসিন্দা নিত্য হালদার ও নায়েব আলী জানান, মঙ্গলবার দুপুরের দিকে ঝিনাইদহ পুলিশ লাইন্সের এএসআই শাকিল আহম্মেদ, কনস্টেবল মো. আরিফ হোসেন মুন্সী ও ড্রইভার আশিক আহম্মেদ বাওরে মাছ ধরতে আসেন। বিকেল সাড়ে ৩ টার দিকে আশিককে বিষাধর সাপে কামড় দেয়। সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আশিককে মহেশপুর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই রোগী মারা যান। তার পায়ে সাপে কাটার মতো ক্ষত চিহ্ন ছিল। হাতের নখগুলো নীল হয়ে ছিল। সাপে কাটা রোগীর যে ধরণের ছিমটম থাকে, আশিকেরও সেরকম ছিল।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, ঝিনাইদহ থেকে আশিকসহ চারজন পুলিশ সদস্য মহেশপুর থানায় আসেন গাড়ি মেরামত করতে। কাজ শেষে তারা নস্তি বাওরে যান। এ সময় তারা বড়শি দিয়ে মাছও ধরেন। মাছধরা শেষ করে গোসল করতে নেমে আশিক অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা তাকে জানিয়েছেন বাওড়ে মাছ ধরার সময় হয়তো বিষধর সাপ আশিককে কামড় দেয়।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়