ঢাকা     বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৭ ১৪৩২ || ২১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় টাইলস শ্রমিকের রহস্যজনক মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৫, ৯ এপ্রিল ২০২৬  
কুমিল্লায় টাইলস শ্রমিকের রহস্যজনক মৃত্যু

কুমিল্লায় আরিফ হোসেন রুবেল (২৬) নামে এক টাইলস শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে নগরীর হাউজিং এস্টেট এলাকার একটি নির্মাণাধীন বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরিফ হোসেন রুবেল নোয়াখালীর মোহাম্মদপুর সোনামিয়া এলাকার আবদুস সুবহানের ছেলে। তিনি কুমিল্লা শহরের টমছমব্রিজ এলাকার আশরাফ টাওয়ারের নিচতলায় ভাড়া বাসায় থাকতেন।

আরো পড়ুন:

রুবেলের সহকর্মীরা জানান, নির্মাণাধীন বাড়িটির পাঁচ তলায় বাথরুমে টাইলস বসানোর কাজ করছিলেন রুবেল। হঠাৎ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন সবাই। একপর্যায়ে লিফটের ফাঁকা অংশে তার লাশ পড়ে থাকতে দেখেন।

চকবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুমন মিয়া বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। রুবেলের মৃত্যু কীভাবে হয়েছে সেটা এখনই বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

ঢাকা/রুবেল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়