কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ভারত সীমান্তের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সালেহ আহমেদ (৩০)। তিনি উপজেলার দয়ারবাজার সংলগ্ন কারবালার টুক গ্রামের বাসিন্দা।
শুক্রবার (১০ এপ্রিল) সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সালেহ আহমেদ দুই সহযোগী নিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা ভারতের প্রায় এক কিলোমিটার ভেতরে চংকেট ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় অবস্থান নেন।
এ সময় সুপারিবাগানে অবস্থানকালে তাদের চোর সন্দেহে খাসিয়া সম্প্রদায়ের লোকজন কয়েকটি ছররা গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তার সঙ্গে থাকা দুজন সালেহকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন।
ওই দুই জন হলেন- নাজিরগাঁও গ্রামের বাসিন্দা সুমন মিয়া (২৫) ও কারবালারটুক গ্রামের বাসিন্দা মাসুম আহম্মদ (২০)।
ঢাকা/মোসাইদ/রাজীব
কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত