ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আটক বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ২৯ মে ২০২৬  
আটক বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি

বিষ্ণু কুমার সরকার (মাঝে)।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৯ মে) দুপুরে ফেরত আনা ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হাকিমপুর হিলি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন এ তথ্য জানান। 

আরো পড়ুন:

ফেরত আনা ব্যক্তির নাম বিষ্ণু কুমার সরকার (৩২)। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার দুর্গাদহ গ্রামের মৃত বিশ্বনাথ সরকারের ছেলে।

ওসি জাকির হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হিলি সীমান্ত এলাকায় বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিষ্ণু কুমার সরকারকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বিজিবি রাত সাড়ে ১১টার দিকে লিখিতভাবে হাকিমপুর থানার কাছে তাকে বুঝিয়ে দেয়। পুলিশ ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে তার পরিবারের সদস্যদের খবর দেয়।

তিনি আরো জানান, বিষ্ণু কুমার সরকার গত ২৭ মে সন্ধ্যার পর অবৈধভাবে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে। পরবর্তীতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

ঢাকা/মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়