ঢাকা     বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১০ ১৪৩৩ || ৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বেনাপোলে ধান ক্ষেতে মিলল মরদেহ 

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ২৩ এপ্রিল ২০২৬  
বেনাপোলে ধান ক্ষেতে মিলল মরদেহ 

ফাইল ফটো

যশোরের বেনাপোল পৌরসভার বড়আঁচড়া এলাকার একটি ধানক্ষেত থেকে ইউনুস আলী (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার হয় বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ আলী। 

আরো পড়ুন:

নিহত ইউনুস আলী ছোট আঁচড়া গ্রামের মৃত মোস্তাব আলীর ছেলে। 

ওসি আশরাফ আলী জানান, স্থানীয়রা আজ সকালে ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানান। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। 

ঢাকা/রিটন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়