ঢাকা     বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১০ ১৪৩৩ || ৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের সংর্ঘষে ২ তরুণ নিহত

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ২৩ এপ্রিল ২০২৬  
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের সংর্ঘষে ২ তরুণ নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কের নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে মো. রাব্বি (৩২) ও শ্রীরামপুরের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২৬)। আহতরা হলেন— শ্যামগ্রামের ইয়াছিন আরাফাত রিমন ও রসুল্লাবাদের মাসুম। একজনের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে রাব্বি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নারুই সেতুর সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচজনই ছিটকে পড়েন। তাদের মধ্যে দুই মোটরসাইকেলের চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। তাদের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. সিফাত জানিয়েছেন, দুর্ঘটনার কবলে পড়া দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহতদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী জানিয়েছেন, নিহত রাব্বি নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ছিলেন।

ঢাকা/পলাশ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়