ঢাকা     বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১০ ১৪৩৩ || ৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আমি যা-ই করছি, তা বেশ ভালোভাবেই কাজ করছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ২৩ এপ্রিল ২০২৬   আপডেট: ২২:৪১, ২৩ এপ্রিল ২০২৬
আমি যা-ই করছি, তা বেশ ভালোভাবেই কাজ করছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি তার হুমকি সম্পর্কে বলেছেন, “আমি যা-ই করছি, তা বেশ ভালোভাবেই কাজ করছে বলে মনে হচ্ছে।”

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। বিবিসির উত্তর আমেরিকা সম্পাদক সারাহ স্মিথ প্রেসিডেন্টের সাথে একটি সংক্ষিপ্ত ফোন কলে কথা বলেন। সেই কলে তিনি জানতে চান, চলতি মাসের শুরুতে তার দেওয়া ‘আজ রাতে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে’ মন্তব্যটি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি ছিল কি না।

আরো পড়ুন:

জবাবে ট্রাম্প বলেন, “অপর পক্ষ একটি চুক্তি করার জন্য মরিয়া হয়ে আছে। তাই আমি যা-ই বলছি বা যা-ই করছি, তা বেশ ভালোভাবেই কাজ করছে বলে মনে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ।”

ন্যাটো প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরানের সাথে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘তাদের একেবারেই প্রয়োজন ছিল না’, কিন্তু তাদের ‘থাকা উচিত ছিল।’

বিবিসির পক্ষ থেকে জানতে চাওয়া হয়, তাহলে কেন তিনি বলেছিলেন ন্যাটো যেন যুদ্ধে যোগ দেয়।

ট্রাম্প উত্তর দেন, “কারণ আমি দেখতে চেয়েছিলাম যে তারা এতে জড়িত হবে কি না।”
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়