হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী নৌকাগুলোকে ধ্বংসের নির্দেশ ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি মার্কিন নৌবাহিনীকে হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী নৌকাগুলোকে ‘গুলি করে ধ্বংস’ করার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ কথা বলেছেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “আমি মার্কিন নৌবাহিনীকে হরমুজ প্রণালির পানিতে মাইন স্থাপনকারী যেকোনো নৌকাকে, তা ছোট হলেও (তাদের ১৫৯টি নৌ-জাহাজই সমুদ্রের তলদেশে!), গুলি করে ধ্বংস করার নির্দেশ দিয়েছি।”
তিনি জোর দিয়ে বলেন, “এ ব্যাপারে কোনো দ্বিধা করা চলবে না।”
ট্রাম্প জানিয়েছেন, মার্কিন মাইন ‘সুইপারগুলো এই মুহূর্তে’ হরমুজ প্রণালিটি পরিষ্কার করছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি এই কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছি, তবে তিনগুণ বর্ধিত মাত্রায়।”
ঢাকা/শাহেদ
তৃতীয় ওয়ানডে: নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ