ভোটের রেকর্ড পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে
ভারতের ইতিহাসে সর্বকালের রেকর্ড গড়লো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটের হার ছিল ৯১ দশমিক ৬৮ শতাংশ।
নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজ্যে প্রথম দফার ভোটের হার ছিল ৯১ দশমিক ৬৮ শতাংশ।
যে ১৫২ টি আসনে প্রথম দফার ভোট চলছে, সেগুলোতে ২০২১ সালে ভোট পড়েছিল ৮৩ দশমিক ২ শতাংশ। ২০২৪ সালে ছিল ৭৯ দশমিক ৮ শতাংশ। এবার বিকেল ৫টার মধ্যেই সেই সব হার ছাপিয়ে ৮৯ দশমিক ৯ শতাংশ হয়ে গেছে।
ভারতে ভোটদানের হারের নিরিখে সব রাজ্যের মধ্যে এখনো পর্যন্ত সর্বকালীন রেকর্ড গড়েছিল আসাাম। চলতি বিধানসভা ভোটে সেখানে ভোট পড়েছে ৮৫ দশমিক ৩৮ শতাংশ। ভোটদানের রেকর্ডে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে শীর্ষে ছিল পুদুচেরি। আসামকে পিছনে ফেলে সেই নজির তারা গড়েছিল চলতি বিধানসভা নির্বাচনেই। পুদুচেরিতে ভোটদানের হার ছিল চলতি বিধানসভা নির্বাচনে ৮৯ দশমিক ৯৩ শতাংশ। সেই দুই রাজ্যকে পিছনে ফেলল পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট। তবে চলতি বিধানসভা নির্বাচনে রাজ্যে মোট ভোটদান কত হবে, সেই হার নজির গড়বে কি না, তা জানা যাবে দ্বিতীয় দফার পরেই।
ঢাকা/শাহেদ
তৃতীয় ওয়ানডে: নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ