ঢাকা     বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৭ ১৪৩৩ || ১২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৮, ৩০ এপ্রিল ২০২৬  
ময়মনসিংহে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

প্রতীকী ছবি

ময়মনসিংহে আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় কবির হোসেন রুবেল মিয়া (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

আরো পড়ুন:

সাজা পাওয়া রুবেল ময়মনসিংহ মহানগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাবুল মিয়ার ছেলে।

পুলিশের আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান জানান, ময়মনসিংহে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল গঠনের পর এটিই প্রথম রায়।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১৬ সালের ৩১ আগস্ট সন্ধ্যার দিকে বাড়িতে ফিরছিল শিশুটি। এ সময় রুবেল মিয়া পেছন থেকে মুখ চেপে ধরে চাকু দেখিয়ে হত্যার ভয় দেখান শিশুটিকে। পরে তাকে নগরীর একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। কাউকে কিছু বললে হত্যার হুমকি দেন। শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারকে ঘটনাটি সম্পর্কে জানায়। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। বুধাবার রায় ঘোষণা করেন বিচারক।

ঢাকা/মিলন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়