ঢাকা     শনিবার   ২০ জুন ২০২৬ ||  আষাঢ় ৬ ১৪৩৩ || ৪ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

গুচ্ছে ফিরতে কুবি প্রশাসনকে ইউজিসির চিঠি

কুবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৬, ২৮ অক্টোবর ২০২৫  
গুচ্ছে ফিরতে কুবি প্রশাসনকে ইউজিসির চিঠি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে (কুবি) পুনরায় গুচ্ছভুক্ত হয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

আরো পড়ুন:

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৮টায় ইউজিসির চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, “আজ আমাদের কাছে ইউজিসির একটি চিঠি এসেছে। তবে এ বিষয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি।”

এর আগে, শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে কুবি প্রশাসন গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়েছে।

ঢাকা/এমদাদুল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়