ঢাকা     শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৪ ১৪৩২ || ৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শিবিরের বিরুদ্ধে এবার মিথ্যাচারের অভিযোগ জকসুর সেই বিতর্কিত নেতার

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৪:৫৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
শিবিরের বিরুদ্ধে এবার মিথ্যাচারের অভিযোগ জকসুর সেই বিতর্কিত নেতার

জকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তাকরিম আহমেদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের বিরুদ্ধে এবার মিথ্যাচারের অভিযোগ তুললেন জকসু ছাত্রদল সমর্থিত প্যানেলের নির্বাচিত সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তাকরিম আহমেদ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

আরো পড়ুন:

তবে এর আগে জবি শাখা ছাত্রশিবিরের আয়োজনে ‘অটুট বন্ধনে জবিয়ানদের ইফতার’ অনুষ্ঠানের শেষে পরিত্যাক্ত মঞ্চে শিবিরের ব্যানারে ব্যাঙ্গাত্মক কাওয়ালী গান বানিয়ে ফেসবুকে পোস্ট করলে শুরু হয় নানা সমালোচনা। এ নিয়ে জকসু নেতারাও জানাতে থাকে প্রতিবাদ। সমালোচনার মুখে একদিন পরে তাকরিম ও তার সঙ্গীদের কর্মকাণ্ডকে বিত‌র্কিত মন্তব্য করে নিন্দা ও প্রতিবাদ জানায় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম।

বিষয়টি মিউচুয়াল হয়েছে দাবি করে তাকরিম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, "Abdul Alim Arif ভাই, আপনার সাথে কথা বলার পর আপনি জিনিসটা বুঝে একটা পোস্ট দিলেন যে জিনিসটা অনিচ্ছাকৃত এবং উদ্দেশ্যপ্রণোদিত না। আর আজকেই MD Riazul Islam ভাই পোস্ট করলেন এটা ইচ্ছাকৃত ও উদ্দেশ্যপ্রণোদিত। এই মিথ্যাচারটা কেন রিয়াজুল ভাই করলেন?”

ঢাকা/লিমন/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়