জাবি শাখা ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাবি শাখা শিবিরের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান এবং সেক্রেটারি মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে অফিস সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক ফেরদৌস আল হাসান, গবেষণা ও বিতর্ক সম্পাদক আরিফ উল্লাহ এবং শিক্ষা ও এইচআরএম সম্পাদক মো. রাকিবুল হাসান দায়িত্ব পেয়েছেন।
এছাড়া, মানবাধিকার ও আইন সম্পাদক মাহদী হাসান জিহাদ, আন্তর্জাতিক ও পাঠাগার সম্পাদক মো. তৌফিক হুসাইন, পাবলিক রিলেশন সম্পাদক মো. তৌহিদ হাসান এবং দাওয়াহ ও ছাত্র অধিকার সম্পাদক মো. সাফায়েত মীর মনোনীত হয়েছেন।
কমিটিতে বায়তুলমাল সম্পাদক হিসেবে মো. রাকিবুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক শফিউজ্জামান শাহীন, বিজ্ঞান ও আইটি সম্পাদক রাকিব হোসেন এবং এইচআরডি সম্পাদক ওয়ালিউল্লাহ আল মাহদি দায়িত্ব পেয়েছেন।সাহিত্য, প্রকাশনা ও স্পোর্টস সম্পাদক হিসেবে মো. মাহাদী হাসান, ফাউন্ডেশন সম্পাদক মো. তরিকুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আলী আহাম্মদ এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মো. রায়হান উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকা/আহসান/জান্নাত