জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ‘জাতীয় ছাত্রশক্তি’র পূর্ণাঙ্গ শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জিয়া উদ্দিন আয়ানকে সভাপতি এবং নাদিয়া রহমান অন্বেষাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার আগামী ১ বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের এই কমিটির অনুমোদন দেন।
নবগঠিত এই কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহ-সভাপতি তানভীর আহমেদ শিহাব, সহ-সভাপতি সাইফুল ইসলাম শুভ ও মোহাম্মদ সোহাগ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আসিফ এবং যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আল ফাহাদ, নিহাল মাহমুদ ও আব্দুর রহমান।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়াজুল ইসলাম রিয়াজ। এছাড়া, অন্যান্য সম্পাদকীয় পদে রয়েছেন—মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আল নাহিয়ান, জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম নাজিম, দপ্তর সম্পাদক কাজী মেহরাব তূর্য, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতী, প্রেস ও মিডিয়া বিষয়ক সম্পাদক মাসুদুল আনোয়ার মাহি, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মোমিনুল ইসলাম শাওন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ রিফাত রায়হান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ শরীফ এবং ক্রীড়া সম্পাদক নাজমুস সাকিব নাহিদ।
কমিটির অন্যান্য সম্পাদকমণ্ডলীর মধ্যে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ শোয়াইব আক্তার সীমান্ত, বিতর্ক বিষয়ক সম্পাদক সাদাত ইবনে ইসলাম, পাঠচক্র ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক মারুফ বিল্লাহ নাঈম এবং কর্মসূচী বাস্তবায়ন ও পরিকল্পনা সম্পাদক হিসেবে মোবাসের তালুকদার তাসিন মনোনীত হয়েছেন।
এছাড়া, কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুন্নাহার সেতু এবং হাসিবুর রহমান।
ঢাকা/আহসান/জান্নাত