ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাবি সাদা দলকে শুভেচ্ছা জানাল জবি সাদা দল

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ৫ জানুয়ারি ২০২৫  
ঢাবি সাদা দলকে শুভেচ্ছা জানাল জবি সাদা দল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবনির্বাচিত সাদা দলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাদা দল

রোববার (৫ জানুয়ারি) দুপুরে জবি সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিনন্দন জানায়।

জবি সাদা দলের বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে তিনি বারবার নানামুখী নির্যাতনের শিকার হয়েছেন। তৎকালীন ক্ষমতাসীনদের রোষানলে পড়ে তিনি চাকরিও হারিয়েছিলেন।

কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হলে হাইকোর্টের রায়ে তিনি পুনরায় চাকরিতে যোগদান করেন। তার মতো একজন নিবেদিত ও আদর্শবান শিক্ষক সাদা দল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নতুন আশার সঞ্চার হয়েছে। 

আমরা আশা করি নতুন নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত ঐতিহ্য রক্ষা এবং শিক্ষক সমাজের অধিকার প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন।

গত ৩১ ডিসেম্বর ঢাবির বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের ২০২৫-২৬ সালের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়