ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাবির ফিন্যান্স বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ১১ জানুয়ারি ২০২৫   আপডেট: ২০:৩৩, ১১ জানুয়ারি ২০২৫
ঢাবির ফিন্যান্স বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং অধ্যাপক শাবনাজ আমিন ও সহকারী অধ্যাপক কাজী গোলাম রব্বানী মাওলার সঞ্চালনায় এতে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, বিভাগের প্রতিষ্ঠাকালীন শিক্ষক অধ্যাপক ড. এ এইচ এম হাবিবুর রহমান, অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ বিভাগের অনেক অবদান রয়েছে। এ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইরা বিভিন্ন প্রতিষ্ঠানে গর্বের সঙ্গে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নেও কার্যকর ভূমিকা রাখাতে হবে। এ ক্ষেত্রে ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।”

আলোচনা সভা ছাড়াও স্মৃতিচারণ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়