ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চবির ‘বি’ ইউনিটের পরীক্ষায় উপস্থিতি ৮৬ শতাংশ

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ৮ মার্চ ২০২৫  
চবির ‘বি’ ইউনিটের পরীক্ষায় উপস্থিতি ৮৬ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে মোট আবেদনকারীর ৮৬.২৯ শতাংশ অংশ নিয়েছেন এবং আসনপ্রতি লড়েছেন ৫০ জন।

শনিবার (৮ মার্চ) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত একযোগে দেশের তিনটি বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, চবির ‘বি’ ইউনিটের আসন সংখ্যা ১ হাজার ২২১টি। এ বছর ‘বি’ ইউনিটে আবেদন করেছিলেন মোট ৭৩ হাজার ১৭১ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৬১ হাজার ৬৫৯ জন। এতে আসনপ্রতি লড়েছেন ৫০ জন শিক্ষার্থী এবং উপস্থিতির হার ৮৬.২৯ শতাংশ। এর মধ্যে শুধু চবি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন ১৯ হাজার ২৮১জন শিক্ষার্থী। 

বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান রাইজিংবিডিকে বলেন, “গতবছরের মতো এবারও চবিসহ ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিয়েছেন। পরীক্ষায় উপস্থিতির সংখ্যাও সন্তোষজনক ছিল।”

ঢাকা/মিজান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়