ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পরিহারযোগ্য মৃত্যু রোধে সচেতনতা দিবস পালিত

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ১৩ মার্চ ২০২৫  
পরিহারযোগ্য মৃত্যু রোধে সচেতনতা দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবহাওয়া বিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘পরিহারযোগ্য মৃত্যু রোধে আন্তর্জাতিক সচেতনতা দিবস’ পালন করেছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে এ উপলক্ষে প্রশাসনিক ভবন চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে র‌্যালির নেতৃত্ব দেন এবং দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন। র‌্যালিটি কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

অ্যাভইডেবল ডেথ নেটওয়ার্ক (এডিএন) বাংলাদেশ চ্যাপ্টারের সহযোগিতায় এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন ড. ফাতিমা আক্তারসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। 

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান দুর্যোগ মোকাবেলা ও ঝুঁকি হ্রাসে আগাম সতর্কবার্তা প্রাপ্তির উপর গুরুত্বারোপ করে বলেন, “দুর্যোগের পূর্বাভাস পাওয়া গেলে অনেকাংশেই জান-মালের ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস করা সম্ভব। দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে সারাবছর সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনার উপর তিনি গুরুত্বারোপ করেন। জনসচেতনতা বাড়াতে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে।”

পরে বিভাগীয় মিলনায়তনে ‘দুর্যোগের আগাম সতর্কতা: পরিহারযোগ্য মৃত্যু রোধে আন্তর্জাতিক সচেতনতা দিবস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

বিভাগীয় চেয়ারপার্সন ড. ফাতিমা আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান ।  

সেমিনারের দ্বিতীয় পর্বে আবহাওয়া, জনস্বাস্থ্য, জরুরি প্রতিক্রিয়া এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়