ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জাবিতে বিনামূল্যে ছাত্রদলের ভ্যাকসিনেশন প্রোগ্রাম  

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ১০ মে ২০২৫  
জাবিতে বিনামূল্যে ছাত্রদলের ভ্যাকসিনেশন প্রোগ্রাম  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ভ্যাকসিনেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।

শনিবার (১০ মে সকাল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার পাশে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

আরো পড়ুন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩১ দফার অন্যতম ২৬তম দফা ‘সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা’ এর অধীনে ফ্রি হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। এ প্রোগ্রামের আওতায় ১০ হাজার শিক্ষার্থীকে তিন ডোজে মোট ৩০ হাজার টিকা প্রদান করা হবে।

এ প্রোগ্রামের আওতায় ১০ মে থেকে ২১ মে ব্লাড স্যাম্পল স্ক্রিনিং ও ১৪ মে থেকে ২২মে ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা করা হবে।

এ বিষয় জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহম্মদ বাবর বলেন, “ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের তত্বাবধানে জাবি শাখা ব্যবস্থাপনায় আজ (বৃহস্পতিবার) থেকে শিক্ষার্থীদের জন্য হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু হয়েছে। আজ থেকে স্ক্রিনিং শুরু হয়েছে। আগামী ১৪ এপ্রিল থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। আগামী ২২ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের কর্যক্রম চলবে।”

তিনি বলেন, “এই ভ্যাকসিনেশন প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি কাজ করছি। আমরা আশা করি, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে হেপাটাইটিস বি ভ্যাকসিন গ্রহণ করবে এবং নিজেদের হেপাটাইটিস রোগের হাত থেকে সুরক্ষা করবেন।”

ঢাকা/আহসান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়