ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চাহিদানুযায়ি শিক্ষার্থী গড়তে কারিকুলাম পরিবর্তন প্রয়োজন: ইবি উপাচার্য

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ১২ মে ২০২৫   আপডেট: ১৮:৪০, ১২ মে ২০২৫
চাহিদানুযায়ি শিক্ষার্থী গড়তে কারিকুলাম পরিবর্তন প্রয়োজন: ইবি উপাচার্য

বক্তব্য প্রদান করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ

চাহিদা অনুযায়ি শিক্ষার্থী গড়ে তুলতে কারিকুলাম পরিবর্তন করা দরকার বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

তিনি বলেছেন, “দেশ চতুর্থ শিল্প বিপ্লবে প্রবেশ করেছে। ইতোমধ্যে পদধ্বনী তুলছে পঞ্চম শিল্প বিপ্লব। এগুলোর জন্য আমাদের শিক্ষার্থীদের গড়ে তুলতে হলে এখনই শিক্ষার কারিকুলাম পরিবর্তন করা দরকার।”

আরো পড়ুন:

সোমবার (১২ মে) আইকিউএসির সভা কক্ষে অনুষ্ঠিত আউটকাম বেসড অ্যাডুকেশন কারিকলাম স্ট্রাটেজিক ফ্রেমওর্য়্যাক ফর কোয়ালিটি লার্নিং-বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, “উন্নয়নের চাহিদার সঙ্গে আমাদের শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য যে উপকরণগুলো দরকার, আমরা যেন তাদের সেটি দিতে পারি, সেই বিষয়গুলোর দিকে গুরুত্ব দিতে হবে। আমাদের শিক্ষার্থীদের মনোযোগ সঠিক ধারায় ধরে রাখতে তাদের চাওয়া ও মতামতের বিষয়ে গুরুত্ব দিতে হবে শিক্ষকদের। আমাদের সমাজ ব্যবস্থার সঙ্গে কিভাবে উচ্চশিক্ষাকে যুক্ত করা যায়, সেদিকে গুরুত্ব দিয়ে উচ্চশিক্ষার কাঠামোকে সাজাতে হবে।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীদের যে জায়গাগুলোতে কাজের সুযোগ রয়েছে, সেগুলোতে গুরুত্ব দিয়ে উচ্চশিক্ষাকে সাজাতে হবে। এটা এমনভাবে করতে হবে, তারা যেন নিজেদের মধ্যে আকাশ ছোঁয়ার বাসনা তৈরি করতে পারে। আকাশটা তাদের সীমানা হয়ে দাঁড়ায়।”

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. নাজিম উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। রির্সোস পারসন হিসেবে ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. আসাদ-উদ-দৌলা।

ঢাকা/তানিম/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়