ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাবিকে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় করতে চায় ছাত্রদল

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ২১ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:৪২, ২১ আগস্ট ২০২৫
ঢাবিকে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় করতে চায় ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) পূর্ণাঙ্গ  আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল।

বৃহস্পতিবার ( দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান এই ঘোষণা দেন।

আরো পড়ুন:

আবিদুল ইসলাম খান বলেন, ক্যাম্পাসের অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসে। বাইরে মেস বা হোস্টেলে থাকতে তাদের প্রচুর খরচ হয়, যা অনেক পরিবারের পক্ষে বহন করা কঠিন। এর ফলে শিক্ষার্থীদের জীবনধারণের জন্য ৪-৫টি টিউশন করতে হয়। এতে তাদের দিনের বেশিরভাগ সময় টিউশনের পেছনে চলে যায়, যা তাদের পড়ালেখায় মনোযোগ দিতে বাধা দেয়।

তিনি আরও বলেন, পর্যাপ্ত সময় না পাওয়ায় অনেক শিক্ষার্থীর ফলাফল ৩.৫০ সিজিপিএর নিচে নেমে যায়। এতে তারা ভালো চাকরির জন্য আবেদন করতে পারে না। ছাত্রদল শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করে তাদের পড়ালেখার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করতে চায়।

আবিদুল ইসলাম খান বলেন, "আমরা এখানে চিরকাল থাকতে আসিনি। আমাদের শুধু একটি পড়ার টেবিল আর মাথার ওপর একটি ছাউনি দরকার, যাতে আমরা পড়ালেখা শেষ করে দেশের নেতৃত্বে দিতে পারি। বড় বড় ভবন আমাদের প্রয়োজন নেই। সামর্থ্য না থাকলে টিনের চালা দিয়েও থাকার ব্যবস্থা করব।"

সংবাদ সম্মেলনে ছাত্রদলের প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানভীর বারী হামিম এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদী মায়েদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

আবিদুল ইসলাম খান জানান, তাদের পূর্ণাঙ্গ ইশতেহারে ছাত্রদলের ভাবনাগুলো আরও বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়