ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পূরণ করা ব্যালট দেওয়া সেই পোলিং অফিসারকে প্রত্যাহার 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ৯ সেপ্টেম্বর ২০২৫  
পূরণ করা ব্যালট দেওয়া সেই পোলিং অফিসারকে প্রত্যাহার 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হলের দোতালায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে এক শিক্ষার্থীকে আগে পূরণ করা ব্যালট দেওয়ার অভিযোগে এক পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কার্জন হল পরীক্ষা কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা এ এম মহিউদ্দীন তাকে প্রত্যাহার করেন। 

আরো পড়ুন:

ওই পোলিং অফিসারের নাম জিয়াউর রহমান চৌধুরী। তিনি অমর একুশে হলের কর্মকর্তা।

কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকরা তার কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ বলেন, “ডাকসু ও হল সংসদ নির্বাচন চলাকালে কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে একজন শিক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে দুইটি ব্যালট পেপার দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পোলিং অফিসার জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি যে অনিচ্ছাকৃত ভুল তা অভিযোগকারী ভোটারও বুঝতে পারেন। তারপরও ঘটনা জানার সঙ্গে সঙ্গে প্রশাসন বিষয়টি তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে বদ্ধপরিকর।” 
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী অমর একুশে হলের ভোটকেন্দ্রে এক শিক্ষার্থীকে আগে পূরণ করা ব্যালট দেন বলে অভিযোগ ওঠে। 

পোলিং এজেন্টরা জানান, শুরুতে একজন ভোটারকে ব্যালটের একটি পেপারের দুইটি কপি দেওয়া হয়েছিল। পরে সেই ভোটার দুইটি পেপারই পূরণ করে ফেলেন। পরে তিনি একটি ব্যালট ভোট বাক্সে ফেলেন এবং অন্যটি টেবিলে জমা দেন। এরপর আরেক ভোটার এলে আগে পূরণ করা ফেরত দেওয়া ব্যালট পেপার তাকে দেওয়া হয়েছিল। সেটি পূরণ করা থাকায় ওই ভোটার সেটি ফেরত দেন। 

ঢাকা/রায়হান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়