ঢাকা     মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ৪ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইবিতে দলিল ও খতিয়ান-বিষয়ক কর্মশালা

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ২০ নভেম্বর ২০২৫  
ইবিতে দলিল ও খতিয়ান-বিষয়ক কর্মশালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দলিল ও খতিয়ান-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে  বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের দ্বিতীয় তলায় ল' অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটির উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

আরো পড়ুন:

সংগঠনের সভাপতি তুহিন বাবুর সভাপত্বিতে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল আল মুহিত।

নাঈমুর রহমান সুজনের সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে মিশুক শাহরিয়ার ও সাকিব আল হাসান রাকিব উপস্থিত ছিলেন।

প্রশিক্ষকরা সিএস খতিয়ান, আরএস খতিয়ান, এসএ খতিয়ান, বিএস খতিয়ান, সিটি খতিয়ান চেনার উপায়, দলিল পড়ার পদ্ধতি, দলিল যাচাই-বাছাই করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি তারা জমি পরিমাপের পদ্ধতি, আনা, গণ্ডা, কড়া, পরিমাপে দেওয়া জমিকে শতাংশে রুপান্তরের পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন।

অধ্যাপক ড. আব্দুল আল মুহিত বলেন, “আমাদের দেশ পরিবর্তন হচ্ছে না। তার কারণ আমরা আইনের অনুশাসন পাচ্ছি না। তাই আমাদের ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটি শিক্ষার্থীদের আইনের প্রতি সচেতনতা তৈরি করতে কাজ করে থাকে।”

তিনি বলেন, “আমাদের পৃথিবীতে চলার জন্য কুরআনের পাশাপাশি আমরা মানুষ কিছু আইন তৈরি করেছি, যেগুলো আমার-আপনার ভালোর জন্য। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা দলিল ও খতিয়ান বিষয়ে ভালোভাবে জানুক, যাতে তারা এ বিষয়ে প্রতারণার শিকার না হয়।”

তিনি আরো বলেন, “আমাদের এ কর্মশালার আলোচ্য বিষয় একদিনে সম্পূর্ণ করা সম্ভব না। আমরা আগামীতে আরো কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন করে তুলবো। আগামী কর্মশালাগুলোতে শিক্ষার্থীদের জমিজমা সংক্রান্ত বাস্তব সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হবে।”

কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়।

ঢাকা/তানিম/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়