ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইবির নতুন সিন্ডিকেট সদস্য হলেন দুই শিক্ষক

ইবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ৮ ডিসেম্বর ২০২৫  
ইবির নতুন সিন্ডিকেট সদস্য হলেন দুই শিক্ষক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সিন্ডিকেট সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন দুই শিক্ষক।

তারা হলেন- সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নজিবুল হক।

গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক বেগম রোকসানা মিলি বলেন, ‘‘এটা অনেক বড় দায়িত্ব। আমি আমার সর্বোচ্চ দিয়ে বিশ্ববিদ্যালয়ের কল্যাণের জন্য কাজ করে যাব।’’

অধ্যাপক নজিবুল হক বলেন, ‘‘আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব।’’

ঢাকা/তানিম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়