ঢাকা     বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৩ ১৪৩২ || ৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মুনায়েমের স্বপ্নপূরণে পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৬  
মুনায়েমের স্বপ্নপূরণে পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা

আর্থিক সংকটে উচ্চশিক্ষা অনিশ্চিত হয়ে পড়া মেধাবী শিক্ষার্থী মোঃ মুনায়েম ইসলামের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। মানবিক উদ্যোগের অংশ হিসেবে তিনি মুনায়েমের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভর্তি সংক্রান্ত সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা আমিরুল ইসলাম বাবু, মোঃ রাসেল মিয়া, মিনহাজুল আলম, ইয়াসির আরাফাত, সোলাইমান খান সাগর ও ইমরান হোসেনের উপস্থিতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সহায়তায় মুনায়েমের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবে রূপ নেয়।

আরো পড়ুন:

লালমনিরহাট জেলার সন্তান মোঃ মুনায়েম ইসলাম ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রথম মেধা তালিকায় স্থান অর্জন করেন। মেধা ও পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করলেও পারিবারিক আর্থিক সংকটের কারণে তার ভর্তি কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়ে। সীমিত আয়ের পরিবারে ভর্তি ফি ও অন্যান্য ব্যয় বহন করা কঠিন হয়ে দাঁড়ায়। বিষয়টি জানতে পেরে ছাত্রনেতা বাসিত মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসেন এবং তার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করেন।

ভর্তি সম্পন্ন হওয়ার পর মোঃ মুনায়েম ইসলাম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত করে দেওয়ার এই সহযোগিতা তার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

তিনি জানান, এই সহায়তা না পেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তার পক্ষে কঠিন হয়ে যেত। ভবিষ্যতে পড়াশোনা শেষ করে সুপ্রতিষ্ঠিত হয়ে মানবিক কাজের মাধ্যমে এ সহায়তার প্রতিদান দিতে চান বলেও জানান তিনি।

সংশ্লিষ্টদের মতে, শিক্ষাক্ষেত্রে এমন মানবিক উদ্যোগ মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে অনুপ্রেরণা জোগায়। আর্থিক প্রতিবন্ধকতা যেন কোনো মেধাবীর উচ্চশিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়, এমন প্রত্যাশাই সবার।

ঢাকা/লিমন/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়