ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নুয়ান প্রদীপ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ২৯ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নুয়ান প্রদীপ

ক্রীড়া ডেস্ক : জল বসন্তের কারণে  শ্রীলঙ্কার পেসার নুয়ান প্রদীপ বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে কাসুন রাজিথাকে।

নুয়ান প্রদীপ বিশ্বকাপে ৫.৪১ ইকোনোমি রেটে ৫ উইকেট নিয়েছিলেন। ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে অবদান রেখেছিলেন তিনিও।

জল বসন্তের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ম্যাচে শুক্রবার খেলতে পারেননি তিনি। এবার পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন। তার পরিবর্তে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া রাজিথা সবশেষ চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার হয়ে খেলেছিলেন।

বিশ্বকাপে শ্রীলঙ্কার আর দুটি ম্যাচ বাকি রয়েছে। তার একটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অপরটি শক্তিশালী ভারতের বিপক্ষে।

সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে পরবর্তী দুটি ম্যাচেই তাদের জিততে হবে। পাশাপাশি প্রত্যাশা করতে হবে ইংল্যান্ড যেন তাদের পরবর্তী দুটি ম্যাচে হার মানে। আর বাংলাদেশ ও পাকিস্তান যেন তাদের দুটি ম্যাচের অন্তত একটিতে হার মানে। তাহলেই কেবল লঙ্কানরা যেতে পারবে সেমিফাইনালে।


রাইজিংবিডি/ঢাকা/২৯ জুন ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়