ঢাকা     বুধবার   ১৫ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ২ ১৪৩৩ || ২৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভোট দেয়ার তথ্য জানতে ১০৫ নম্বরে এসএমএস করুন

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৮, ৩১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোট দেয়ার তথ্য জানতে ১০৫ নম্বরে এসএমএস করুন

১০৫ নম্বরে এসএমএস করলেই ঢাকা সিটি নির্বাচনে ভোটকেন্দ্র ও ভোটার তালিকার ক্রমিক নম্বরসহ সব তথ্য পাওয়া যাবে।

যে কোনো মোবাইল নম্বর থেকে ইংরেজিতে পিসি (PC) লিখে স্পেস দিয়ে এনআইডি নম্বর (স্মার্ট কার্ডের ১০ ডিজিট অথবা জাতীয় পরিচয়পত্রের ১৭ ডিজিট) লিখে ১০৫ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএস- এ নাম, ভোটকেন্দ্র, ভোটার নম্বর ও ক্রমিক জানতে পারবেন। 

তবে কারও ১৩ ডিজিটের এনআইডি নম্বর থাকলে শুরুতে জন্ম সাল যোগ করে ১৭ ডিজিট করে এসএমএস পাঠাতে হবে। অর্থাৎ মোবাইলের মেসেস অপশনে গিয়ে, PC লিখে NID number বসিয়ে ১০৫ নম্বরে পাঠাতে হবে।

উল্লেখ্য, এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ থাকছে ৭ হাজার ৮৫০টি। ভোটার ৩০ লাখ ৯ হাজার জন। দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০ ভোটকেন্দ্রে থাকবে ৬ হাজার ৫৮৯টি ভোটকক্ষ। ভোটার ২৪ লাখ ৫২ হাজার।


ঢাকা/নাসিম 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়