বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেটিং ফেস্ট অনুষ্ঠিত
ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের আয়োজনে বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেটিং ফেস্ট ৩.০ অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের সেরা এক্সপার্টস, মার্কেটিং প্রফেশনালস এবং নির্মাণ শিল্পের প্রধান নেতারা একত্রিত হয়েছিলেন। এই ফেস্টের উদ্দেশ্য ছিল বাংলাদেশের কনস্ট্রাকশন এবং বিল্ডিং ম্যাটেরিয়ালস সেক্টরের উন্নয়ন, উদ্ভাবন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার পথ খুঁজে বের করা।
অনুষ্ঠানে বেশ কয়েকটি সেশন অনুষ্ঠিত হয়। এতে খাত সংশ্লিষ্টরা অংশ নেন।
বিজনেস ব্রিলিয়ানহের ৬ষ্ঠ সংখ্যা বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেটিং ফেস্ট ৩.০-এর সঙ্গে একযোগে প্রকাশিত হয়েছে। এই বিশেষ সংখ্যাটি নিবেদন করা হয়েছে শেখ আকিজ উদ্দিনের স্মৃতির প্রতি, যিনি সাদামাটা জীবন থেকে উঠে এসে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রতিষ্ঠা করেছেন।
এই সংখ্যায় আরো তুলে ধরা হয়েছে দেশের অগ্রগামী কর্পোরেট ব্যক্তিত্বদের, যেমন মি. সুব্রত রঞ্জন (এসিআই মোটরস), ড. আরমান সিদ্দিকী (গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার), মিস ফারিয়া ইয়াসমিন (এসিআই কনজিউমার ব্র্যান্ডস) এবং শেখ সাদি আবদুল মজিদ (সুপার স্টার গ্রুপ লিমিটেড)।
একটি উজ্জ্বল এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্য নিয়ে বিজনেস ব্রিলিয়ান এই সংখায় বাংলাদেশে ব্যবসায়িক সম্প্রদায়কে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।
ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর মির্জা মুহাম্মদ ইলিয়াস বলেন, এই ফেস্ট থেকে আমরা বুঝতে পেরেছি আমাদের সম্মিলিত প্রচেষ্টা কীভাবে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা শুধু অবকাঠামো নয়, একটি শক্তিশালী বাংলাদেশ তৈরি করার জন্যে কাজ করে যাচ্ছি।- প্রেস বিজ্ঞপ্তি
ঢাকা/এনএইচ
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশকে তেল পরিবহণের সুযোগ করে দিয়েছে ইরান