ঢাকা     বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের নতুন কার্যনির্বাহী পর্ষদ গঠন

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১১:৩৭, ৪ ফেব্রুয়ারি ২০২৬
ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের নতুন কার্যনির্বাহী পর্ষদ গঠন

জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের ২০২৬ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের অভিষেক অনুষ্ঠান। 

সম্প্রতি পূর্বাচলে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসির চেয়ারম্যান এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকার।

অনুষ্ঠানে ক্যাডেট কলেজ ক্লাবের সাবেক প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল, কার্যনির্বাহী পর্ষদ ২০২৫ এবং ২০২৬ সালের কলেজ রিপ্রেজেন্টেটিভ কমিটি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনী, রাজউক এবং বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সদস্যদের পরিচয় করিয়ে দেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার কায়জার সোহেল আহমেদ। পরবর্তীতে ক্যাডেট কলেজ ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সম্মানিত অতিথিকে ক্রেস্ট প্রদান করেন ক্লাবের প্রেসিডেন্ট আর্কিটেক্ট ইস্তিয়াক জহির তিতাস।

এই অনুষ্ঠানে প্রায় ১ হাজার ৬০০ জন সদস্য ও তাঁদের স্পাউস উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন। সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঢাকা ব্যাংক পিএলসি।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়