এবি ব্যাংকের সঙ্গে সূর্যমুখী লিমিটেডের সমঝোতা স্মারক স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৬:৩৪, ২৮ ডিসেম্বর ২০২১
এবি ব্যাংক লিমিটেড সূর্যমুখী লিমিটেডের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে যেখানে এবি ব্যাংক এবং সূর্যমুখী বিভিন্ন ডিজিটাল উদ্ভাবনী উদ্যোগে অংশগ্রহণ করবে।
এবি ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান এবং সূর্যমুখী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফিদা হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এসময় এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শেখ সুমন/নাসিম
বিশ্ব স্বাস্থ্য দিবস আজ