ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদীয় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৫  
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদীয় সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের ৪১৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) এই সভা অনুষ্ঠিত হয়। 

পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ারের সভাপতিত্বে সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় পর্ষদ পরিচালক মোঃ শাহীন উল ইসলাম, মোঃ আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ, মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান, ব্যাংকের কোম্পানি সচিব মোঃ নিজাম উদ্দিন ভূঁঞা এবং সংশ্লিষ্ট নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

শান্ত//

সর্বশেষ

পাঠকপ্রিয়