ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ন্যাশনাল পলিমারের প্রেফারেন্স শেয়ারের আবেদন বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৫  
ন্যাশনাল পলিমারের প্রেফারেন্স শেয়ারের আবেদন বাতিল

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল পলিমারের প্রেফারেন্স শেয়ার ইস্যুর আবেদন বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করতে চেয়েছিল। এ জন্য কোম্পানিটি বিএসইসির কাছে আবেদন জানিয়ে ছিল।

তবে, সার্বিক দিক বিবেচনা করে কোম্পানিটির প্রেফারেন্স শেয়ার ইস্যু করার আবেদন বাতিল করে দিয়েছি বিএসইসি।

ঢাকা/এনটি/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়