ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইউনিলিভারের ৫২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২১, ৫ মার্চ ২০২৫  
ইউনিলিভারের ৫২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজিউমার লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে, পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ৫২ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

বুধবার (৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ইউনিলিভার কনজিউমার লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ মে সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ এপ্রিল।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩৪.৬২ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৪৯.৮৯ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২৬.৮৩ টাকা।

এর আগে, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে ইউনিলিভার কনজিউমার লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০০ শতাংশ লভ্যাংশ নগদ ঘোষণা করেছিল।

প্রসঙ্গত, বুধবার কোম্পানিটির শেয়ারের দাম বৃদ্ধি বা হ্রাসে কোনো সীমা থাকছে না।

ঢাকা/এনটি/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়