ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের দুপচাঁচিয়া উপশাখার উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ৯ মার্চ ২০২৫  
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের দুপচাঁচিয়া উপশাখার উদ্বোধন

বগুড়ার দুপচাঁচিয়ায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৫) উপশাখাটির উদ্বোধন করেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক মো. সাহাবুদ্দিন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. হুমায়ুন কবির, এফসিএস; গ্রাহক-শুভানুধ্যায়ী, বিশিষ্ট ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ পর্যন্ত মোট ৩১টি শাখা-উপশাখা চালু করলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। খুব শিগগিরই রাজধানীর মিরপুরে ব্যাংকের আরো একটি শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

এছাড়াও ধাপে ধাপে দেশের বিভিন্ন স্থানে নতুন শাখা ও উপশাখা চালু করার কার্যক্রম চলমান রয়েছে। 

ঢাকা/সাজ্জাদ/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়