ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের রেকর্ড ডেট পরিবর্তন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ১৮ মে ২০২৫  
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের রেকর্ড ডেট পরিবর্তন

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেট পরিবর্তন করা হয়েছে। আগামী ১৫ জুন নতুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

রবিবার (১৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঈদুল আজহার ছুটি ঘোষণার কারণে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসির রেকর্ড ডেট পরিবর্তন করা হয়েছে। এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল ১২ জুন।

রেকর্ড ডেট পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে।

ঢাকা/এনটি/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়