ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও এইচ অ্যান্ড এস গ্লাসওয়্যারের পে-রোল ব্যাংকিং চুক্তি

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ২১ জুলাই ২০২৫   আপডেট: ১১:৩২, ২১ জুলাই ২০২৫
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও এইচ অ্যান্ড এস গ্লাসওয়্যারের পে-রোল ব্যাংকিং চুক্তি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এবং এইচ অ্যান্ড এস গ্লাসওয়্যার লিমিটেডের মধ্যে একটি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

সম্প্রতি অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল ব্যাংকিং মোহাম্মদ রফিকুল ইসলাম এবং এইচ অ্যান্ড এস গ্লাসওয়্যার লিমিটেডের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় এইচ অ্যান্ড এস গ্লাসওয়্যার লিমিটেডের কর্মকর্তারা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পে-রোল প্রিভিলেজ সার্ভিসের বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ, সাইফ ইমাম বোখারী এবং এইচ অ্যান্ড এস গ্লাসওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, এজিএম (প্রশাসন) রেজাউল মাহবুব জোয়ার্দ্দারসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়