গ্রামীণ ওয়ান: স্কিম টু ফান্ডের ৭.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত গ্রামীণ ওয়ান স্কিম টু মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিট হোল্ডারদের জন্য ৭.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.৭৫ টাকা নগদ লভ্যাংশ পাবেন ইউনিটহোল্ডাররা।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বুধবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘোষিত লভ্যাংশ ইউনিটহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ সেপ্টেম্বর।
আলোচিত বছরে মিউচুয়াল ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.৮১ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ইপিইউ ছিল ০.৮৬ টাকা ছিল।
গত ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরে ফান্ডটির বাজার মূল্যে ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১৫.৮৯ টাকা।
ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে এইমস অব বাংলাদেশ অ্যাসেট লিমিটেড।
ঢাকা/এনটি/ইভা
চট্টগ্রাম ষোল শহরে একটি শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট