ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দেশ জেনারেল ইন্স্যুরেন্সে নতুন সচিব নিয়োগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ১৮ আগস্ট ২০২৫  
দেশ জেনারেল ইন্স্যুরেন্সে নতুন সচিব নিয়োগ

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (ডিজিআইসি) লিমিটেডের নতুন কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ আগস্ট জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোকাদ্দেসুর রহমান শিকদার। তিনি ১ জুলাই থেকে কোম্পানিতে সচিব পদে কাজ শুরু করেছেন।

দেশ জেনারেল ইন্স্যুরেন্স পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২১ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা। সেই হিসেবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি। এর মধ্যে, সর্বশেষ ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত সময়ে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫২.১১ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৪.৯৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪২.৯২ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়