দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়ের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতীতের ধারাবাহিকতায় অষ্টমী পূজার দিন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানী ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
বাজুসের এই ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
ঢাকা/নাজমুল/সাইফ
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন