ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে  ইন্টারন্যাশনাল লিজিং

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ১৮ অক্টোবর ২০২৫  
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে  ইন্টারন্যাশনাল লিজিং

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১২ থেকে ১৬ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পা‌নি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (১৮ অক্টোবর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২৬.৬৭ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ১.৫০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১.১০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ২০.৪৫ শতাংশ, ফাস ফাইন্যান্সের ২০ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ১৭.৪২ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ১৬.৬৩ শতাংশ, জেমিনি সি ফুডের ১৬.০৭ শতাংশ, বিআইএফসির ১৫.৬৩ শতাংশ, সি পার্লের ১৫.৪২ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১৫.৩৮ শতাংশ ও অ্যারামিটের ১৫.৩২ শতাংশ শেয়ার দর কমেছে।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়