ঢাকা     শুক্রবার   ১৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ১০ জানুয়ারি ২০২৬  
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৪ থেকে ৮ জানুয়ারি, ২০২৬) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

শনিবার (১০ জানুয়ারি) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ২২ কোটি ৮৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৮৩ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ২০ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৪.২৯ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের ১৬ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৩.৪৩ শতাংশ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- উত্তরা ব্যাংকের ১৪ কোটি ৪০ লাখ ৫ হাজার টাকা, ফাইন ফুডসের ১১ কোটি ২৪ লাখ টাকা, সায়হাম কটনের ৯ কোটি ৫৭ লাখ ৭০ হাজার টাকা, মালেক স্পিনিংয়ের ৮ কোটি ৩৫ লাখ ৩০ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ৭ কোটি ৯৪ লাখ ৯০ হাজার টাকা, যমুনা ব্যাংকের ৭ কোটি ৬৫ লাখ ৬০ হাজার টাকা এবং সামিট অ্যালায়েন্সের ৭ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা লেনদেন হয়েছে।
 

ঢাকা/এনটি/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়